‘খেলাধুলার মাধ্যমে সুস্থ-সচেতন জাতি গঠন করা সম্ভব’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও সচেতন জাতি গঠন করা সম্ভব। তাই সরকার খেলাধুলাকে প্রাতিষ্ঠানিকভাবে উৎসাহিত করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।’ মঙ্গলবার (০৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ স্লোগানে মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আয়োজিত এক গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
০৩:০৪ পিএম, ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার