Apan Desh | আপন দেশ

টস জিতল অস্ট্রেলিয়া, ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:০২, ১১ জুন ২০২৬

টস জিতল অস্ট্রেলিয়া, ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফাইল ছবি

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের উচ্ছ্বাস নিয়ে ইতিহাস গড়তে মাঠে নামছে বাংলাদেশ। বিশ্ব চ‍্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম প্রথমবার ঐতিহাসিক সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। অপরদিকে সিরিজে টিকে থাকার লড়াই অজিদের। 

এমন সমীকরণের ম্যাচে টস জিতেছে অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক জশ ইংলিস। ফলে শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ জুন) মিরপুর শেরেবাংলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বেলা ১১টায়।

সিরিজের প্রথম ম্যাচে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮৬ রানে জিতে দারুণ অবস্থানে আছে বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। এ জয় বাংলাদেশ পেয়েছে দীর্ঘ ২১ বছর পর।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বোলারদের কোনোপ্রকার ভয়-ডরহীনভাবেই খেলেছে বাংলাদেশের ব্যাটাররা। ফিফটি করেছিলেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেন সৈকত। ৪ বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তনের ম্যাচে ৮৬ রানের ইনিংস খেলে মন জয় করে নিয়েছেন তিনি সবার।

তবে সবকিছু ছাপিয়ে অস্ট্রেলিয়ানদেরও প্রশংসা কুড়িয়েছেন গতিতারকা নাহিদ রানা। গতির ঝড় তুলে দিশেহার করে দেন অজি ব্যাটাররা। বাংলাদেশের কোনো পেসারের সামনে এমন কঠিন সময়ে পড়তে হবে, যা কিনা তারা দুঃস্বপ্নেও ভাবেননি। ১০ ওভারে ৪১ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। নাহিদের কাছ আজও একই রকম পারফরম্যান্স প্রত্যাশা স্বাগতিক দর্শকদের।

আরও পড়ুন<<>>শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ 

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনিংয়ে ভালো করতে না পারা সাইফ হাসান জায়গা হারিয়েছেন একাদশে। ফিরেছেন অভিজ্ঞ সৌম‍্য সরকার। তাতে পেস বোলিংয়ে একটা বিকল্পও পাচ্ছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৩৩ বছর বয়সী সৌম‍্য সবশেষ ওয়ানডে খেলেন গত এপ্রিলে, নিউ জিল‍্যান্ডের বিপক্ষে।

পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়াও। হুট করে দলে আসা রাইলি মেরেডিথ জায়গা পেয়েছেন একাদশে। আগের ম‍্যাচে অভিষেক হওয়া পেস বোলিং অলরাউন্ডার লিয়াম স্কট বাদ পড়েছেন।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম‍্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), ম্যাথু শর্ট, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, রাইলি মেরেডিথ, অ্যাডাম জ্যাম্পা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়