Apan Desh | আপন দেশ

জয়-তামিম-মুমিনুলকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৬, ১৬ মে ২০২৬

আপডেট: ১২:৪০, ১৬ মে ২০২৬

জয়-তামিম-মুমিনুলকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

ছবি: আপন দেশ

সফরকারি পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ দল। এ প্রতিবেদন লেখার সময় খেলার মধ্যাহ্ন বিরতি চলছিল। তার আগে প্রথম সেশনে ২৬ ওভারে ১০১ রান সংগ্রহ করেছে টাইগাররা। 

শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। 

ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভাল করতে পারেনি বাংলাদেশ দল। স্কোর বোর্ডে কোনো রান যোগ হওয়ার আগে ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনারকে হারিয়েছে টাইগাররা। মোহাম্মদ আব্বাসের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। 

আরও পড়ুন<<>>ব্যাটিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক

জয়ের আউটের পর জুটি গড়ার চেষ্টায় ছিলেন অভিষিক্ত তানজিদ হাসান ও মুমিনুল হক। তুলনামূলক আগ্রাসী ছিলেন তানজিদ। কিন্তু তাকে বেশিক্ষণ টিকতে দেননি মোহাম্মদ আব্বাস। বাজে শটে ক্যাচ তুলে ফিরেছেন ২৬ রানে। তানজিদের ৩৪ বলের ইনিংসে ছিল ৩টি চার। 

দুই উইকেট হারিয়ে প্রথম সেশনেই চাপে পড়ে যায় বাংলাদেশ। দ্রুত সময়ে মুমিনুল হকও (২২) ফেরায় পতন হয়েছে তৃতীয় উইকেটের। ১৬তম ওভারে তাকে বোল্ড করেছেন খুররম শাহজাদ। মুমিনুলের ৪১ বলের ইনিংসে ছিল ৩টি চার। 

চতুর্থ উইকেটে মুশফিক ও নাজমুল ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। মুশফিক ১৮ ও নাজমুল ২৬ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছেন।

পাকিস্তানের হয়ে আব্বাস ২টি এবং শাহজাদ ১টি উইকেট নিয়েছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়