ছবি: আপন দেশ
বৃষ্টির শঙ্কা সঙ্গী করে সিলেট টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজ নির্ধারণী এ টেস্টে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছে সফরকারীরা। ব্যাটিংয়ে নেমেই সাদা পোশাকে অভিষেক হয়ে গেল বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিমের।
শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ।
এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টেস্টে তানজিদ তামিমের অভিষেক হয়ে গেল। সাদা বলে নিয়মিত এ ওপেনার এবার লাল বলের ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন। পাকিস্তান একাদশে ফিরেছেন বাবর আজম।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।
পাকিস্তান একাদশ: আজান আওয়াইজ, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মোহাম্মদ আব্বাস।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































