Apan Desh | আপন দেশ

দেড়শ টাকায় মিলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩০, ২৪ এপ্রিল ২০২৬

আপডেট: ১২:৪৩, ২৪ এপ্রিল ২০২৬

দেড়শ টাকায় মিলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট

ছবি সংগৃহীত

সফরকারি নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। এবার শুরু হতে যাচ্ছে কুড়ি ওভারের টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজে টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন মূল্য দেড়শ টাকায় দেখা যাবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি লড়াই।

আগামী ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি। 

বিসিবি জানিয়েছে, টিকিটের সর্বনিম্ন মূল্য দেড়শ টাকা এবং সর্বোচ্চ ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের টিকিট অনলাইনে পাওয়া যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

পূর্ব গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন দেড়শ টাকা। পশ্চিম গ্যালারির টিকিট ২৫০ টাকা এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।

গ্র্যান্ড স্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম অংশের টিকিটের দাম ধরা হয়েছে ১৫০০ টাকা করে। স্টেডিয়ামের ছাদে অবস্থিত পূর্ব ও পশ্চিম প্যাভিলিয়ন এন্ডের টিকিটের দামও ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই চার জায়গার টিকিটের দামই সবচেয়ে বেশি নির্ধারন করা হয়েছে।

২ মে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়