Apan Desh | আপন দেশ

ব্যাটিংয়ের শুরুতেই চাপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩২, ২৩ এপ্রিল ২০২৬

ব্যাটিংয়ের শুরুতেই চাপে বাংলাদেশ

ছবি : আপন দেশ

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে সফরকারি নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্যাট করতে নেমেই কিউই বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিক দলের দুই ওপেনার।

তিন ওভারের মধ্যে বিদায় নেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান। মাত্র ৯ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ দলের ইনিংস মেরামতের দায়িত্ব নেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০ রান করেছে টাইগাররা। সৌম্য ০৭ এবং শান্ত ০ রানে অপরাজিত আছেন। 

এর আগে টানা তৃতীয় ম্যাচে টস হারে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস ভাগ্যের সহায়তা পেয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। 

আরও পড়ুন<<>>বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘ফাইনাল’ আজ

এ ম্যাচের একাদশে পরিবর্তন এনেছে স্বাগতিক বাংলাদেশ। বাদ পড়েছেন রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ। ফিরেছেন মোস্তাফিজুর রহমান ও স্পিনার তানভীর ইসলাম। নিউজিল্যান্ড একাদশে পরিবর্তন একটি। বাদ পড়েছেন ব্লেয়ার টিকনার, তার জায়গায় এসেছেন বেন লিস্টার। 

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্ক ও বেন লিস্টার।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়