Apan Desh | আপন দেশ

নেইমারের দলে থাকা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৭, ১১ এপ্রিল ২০২৬

নেইমারের দলে থাকা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন আনচেলত্তি

আসন্ন বিশ্বকাপ শুরুর মাত্র দুই মাস আগে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ প্রসঙ্গে মন্তব্য করেছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’–কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পুরোপুরি ফিট থাকলে নেইমারের দলে ফেরার সুযোগ রয়েছে।

সম্প্রতি গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর হাঁটুর চোট পান নেইমার। সে সময় থেকে তিনি আর ব্রাজিল জাতীয় দলের হয়ে মাঠে নামেননি। এরপর দীর্ঘ সময় ধরে তিনি পুনর্বাসনের মাধ্যমে ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছেন।

২০২৫ সালের শুরুতে তিনি ক্লাব সান্তোসে ফিরে আসেন। বর্তমানে ৩৪ বছর বয়সী এ ফরোয়ার্ড আবারও নিজেকে প্রস্তুত করার প্রক্রিয়ায় রয়েছেন। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে তিনি নিজের সেরা ফর্মে ফেরার লক্ষ্য নিয়েছেন।

দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও দলের অভিজ্ঞ খেলোয়াড়দের সমর্থন পাচ্ছেন নেইমার। বিশেষ করে কাসেমিরো মনে করেন, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল) হিসেবে নেইমার এখনও তার অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তবে নেইমারের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন কোচ আনচেলত্তি। তিনি বলেন, নেইমার অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়। সবাই বিশ্বাস করে, তিনি বিশ্বকাপ জয়ে সাহায্য করতে পারেন। তবে তিনি স্পষ্ট করে জানান, কেবল সে খেলোয়াড়দেরই দলে নেয়া হবে, যারা শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত।

আরও পড়ুন <<>> পিএসএল থেকে ছিটকে গেলেন ইমন

তিনি আরও বলেন, নেইমার তার চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন এবং আবার গোলও করতে শুরু করেছেন। তাকে এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তিনি সঠিক পথেই আছেন বলেও মন্তব্য করেন কোচ।

সম্প্রতি ফ্রান্স ও পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচগুলোতে খেলেননি নেইমার। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, বিশ্বকাপকে সামনে রেখে ২৬ জনের মধ্যে ২৪ জনের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে প্রস্তুত করেছেন আনচেলত্তি। তবে সে তালিকায় নেইমারের নাম ছিল না বলেও জানা গেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch