Apan Desh | আপন দেশ

খেলার মাঠ থেকে ভোটের ময়দানে তারা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪০, ১২ ফেব্রুয়ারি ২০২৬

খেলার মাঠ থেকে ভোটের ময়দানে তারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। রাজনৈতিক ব্যাক্তিত্বের পাশাপাশি এবার ভোটের মাঠে লড়ছেন ক্রিড়াঙ্গণের তারকারা। তাদের মধ্যে রয়েছেন সাবেক খেলোয়াড় ও সংগঠক। 

এবারের জাতীয় নির্বাচনে ক্রীড়াঙ্গনে সবার দৃষ্টি ঢাকা-১৬ আসনে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এ আসনে লড়ছেন৷ ফুটবলার হিসেবে অবসর নেওয়ার পর থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হন। রাজপথে আন্দোলন করে রক্ত ঝড়িয়েছেন। বিএনপি নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল ঢাকা ১৬ আসনে সংসদ সদস্য হওয়ার জন্য লড়ছেন। 

সাবেক জাতীয় দলের ফুটবলার মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ নিজ জেলা ভোলা থেকে নির্বাচন করছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। রাজনৈতিক পরিচয় বড় হলেও তিনি দেশের অন্যতম তারকা ফুটবলার। সত্তরের দশকে পাকিস্তান দলে খেলেছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে ঢাকা মোহামেডানের হয়ে ডাবল হ্যাটট্রিক করার কৃতিত্ব রয়েছে। অবসর নেয়ার পর বাফুফের সাধারণ সম্পাদক ও সভাপতি হয়েছিলেন। ফিফার ডিসিপ্লিনারী কমিটির সদস্যও ছিলেন। পরবর্তীতে রাজনীতিতে বেশি সক্রিয় ছিলেন। বিএনপির মন্ত্রী হয়েছিলেন একাধিকবার। 

মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ নিজ জেলা ভোলা থেকে নির্বাচন করছেন। বর্তমানে তার রাজনৈতিক পরিচয় বড় হলেও তিনি দেশের অন্যতম তারকা ফুটবলার। সত্তরের দশকে পাকিস্তান দলে খেলেছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে ঢাকা মোহামেডানের হয়ে ডাবল হ্যাটট্রিক করার কৃতিত্ব রয়েছে। অবসর নেয়ার পর বাফুফের সাধারণ সম্পাদক ও সভাপতি হয়েছিলেন। ফিফার ডিসিপ্লিনারী কমিটির সদস্যও ছিলেন।

আরও পড়ুন<<>>মেসির দুই ছেলের হাতে নেইমারের জার্সি

দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডানের শীর্ষ কর্মকর্তা ছিলেন মনিরুল হক চৌধুরী। সাবেক এ ছাত্রনেতা কুমিল্লা ছয় থেকে নির্বাচন করছেন। ঢাকার সাবেক মেয়র ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পেয়েছেন ধানের শীষ প্রতীক। তার আসন ঢাকা-৬। সাবেক ক্রীড়া মন্ত্রী মির্জা আব্বাস ঢাকা-৮, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও ঢাকা আবাহনীর সাবেক পরিচালক আলী আসগর লবি খুলনা-৫, মোহামেডানের সাবেক সহ-সভাপতি ও মনসুর স্পোর্টিং ক্লাবের সভাপতি শরিফুল আলম কিশোরগঞ্জ-৬, ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন নরসিংদী-১, সাবেক ভলিবল খেলোয়াড় ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন চাঁদপুর-১, ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য কামরুজ্জামান রতন মুন্সিগঞ্জ থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন। 

সরাসরি নির্বাচন না করলেও ক্রীড়াঙ্গনের অনেকে নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বিএনপি নির্বাহী কমিটির সদস্য। তার বাবা আব্দুল আউয়াল মিন্টু ফেনী ৩ আসনে প্রার্থী। বাবার জন্য তিনিও রয়েছেন নির্বাচনী ময়দানে। বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির ছোট ভাই শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষীপুর তিন আসনে লড়ছেন। ভাইয়ের জন্য নির্বাচনী কাজে ব্যস্ত হ্যাপি। তেমনি ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান তার ছোট ভাই জামালপুর ৫ আসনের প্রার্থী ওয়ারেস মামুনের জন্য কাজ করছেন। যিনি বাফুফে নির্বাচনে জামালপুর ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর ছিলেন। অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুস সালাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আসন ঢাকা-১৭'র নির্বাচনা পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন। 

সাবেক ক্রীড়া মন্ত্রী মির্জা আব্বাস ঢাকা-৮, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও ঢাকা আবাহনীর সাবেক পরিচালক আলী আসগর লবি খুলনা-৫, সাবেক ভলিবল খেলোয়াড় ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন চাঁদপুর-১ থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন।

সাবেক তারকা ফুটবলার সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক যুব ও ক্রীড়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করছেন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ