আগের কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করেছে বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। অ্যাডহক কমিটির আহবায়ক সেলিম শাহেদ আগামী ৪ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।
তবে বৈষম্যের অভিযোগ তুলে কোয়াবের নির্বাচন নিয়ে ঘোষণা দেয়ার পরই ক্ষোভ প্রকাশ করেন দেশের নারী ক্রিকেটাররা। সংগঠনটি–সহ ক্রিকেটের বিভিন্ন ক্ষেত্রে নারী ক্রিকেটারদের বৈষম্যের শিকার বলে তারা অভিযোগ করেন।
শুক্রবার (১৫ আগস্ট) ছিল কোয়াবের মিলনমেলা। যেখানে ক্রিকেটাররা একত্রিত হন এবং রাতের নৈশভোজও সারেন। জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা ছিলেন সেখানে।
আরও পড়ুন<<>>ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ ‘অধিনায়ক’ বেথেল
এ ছাড়া কোয়াবের মিলনমেলায় যোগ দিয়েছিলেন নারী দলের বর্তমান ক্রিকেটার রুমানা আহমেদ, সাবেক ক্রিকেটার ও বর্তমানে আম্পায়ার সাথিরা জাকির জেসি। বর্তমান আহবায়ক কমিটির সদস্য হাবিবুল বাশার সুমন জানান, এটা একটি মিলনমেলা ছিল। আগামী ২১ আগস্টের মধ্যে ভোট প্রদানের জন্য ক্রিকেটারদের রেজিস্ট্রেশন করতে হবে।
আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে কারা থাকছেন সেটি এখনও নিশ্চিত করে জানা যায়নি। গুঞ্জন রয়েছে তামিম ইকবালকে দেখা যেতে পারে ওই পদে। বর্তমান কমিটির আহবায়ক সেলিম শাহেদ দেশের বাইরে থাকায় ছিলেন না এ অনুষ্ঠানে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































