Apan Desh | আপন দেশ

জুনে ফেরার বার্তা দিয়ে ঢাকা ছাড়লেন হামজা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৫, ২৭ মার্চ ২০২৫

জুনে ফেরার বার্তা দিয়ে ঢাকা ছাড়লেন হামজা

লাল সবুজ জার্সিতে হামজা চৌধুরীর বহুল কাঙ্ক্ষিত অভিষেকটা হয়ে গেছে দিন দুই আগে। বাংলাদেশের হয়ে নিজের প্রথম ম্যাচেই নজর কেড়েছেন  ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ ফুটবলার। তাকে নিয়ে দেশের ফুটবলে নতুন করে উন্মাদনা সৃষ্টি হয়েছে। শিলংয়ে ভারতের বিপক্ষে খেলে বুধবার (২৬ মার্চ) ঢাকায় ফিরেছেন হামজা। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

দেশ ছাড়ার আগে ভক্তদের উষ্ণ অভ্যর্থনার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন জুনে দুটি ম্যাচের জন্য আবার দেশে ফিরবেন তিনি, আমি বোঝাতে পারবো না আমার কাছে এর অনুভূতিটা কেমন ছিল। সবাইকে ধন্যবাদ, ইনশাআল্লাহ আমি জুনে আবার ফিরে আসবো। আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। জুনে বড় দুটি ম্যাচের সময় আবার দেখা হবে। 

হামজা কথাগুলো বলেছেন বাফুফের দেওয়া ভিডিও বার্তায়। জুনে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরকে আতিথ্য দেবে ১০ জুন। 

উল্লেখ্য, এশিয়ান কাপের বাছাই পর্বে মঙ্গলবার (২৫ মার্চ) ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের দিনে অভিষেকেই নজর কেড়েছেন হামজা। শেফিল্ড ইউনাইটেডের এই খেলোয়াড়ের গতকালকেই ভারত থেকে ফেরার পর সরাসরি ঢাকার বিমানবন্দর থেকে ইংল্যান্ডাগামী বিমান ধরার কথা ছিল।  কিন্তু ফ্লাইটে সূচির পরিবর্তনের ফলে তাকে রাজধানীতে এক রাত কাটাতে হয়েছে। বৃহস্পতিবার সকালেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ