Apan Desh | আপন দেশ

মিরাজ সাকিবের জায়গা নেবেন কয়েক বছরে: শান্ত

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:১৪, ২০ অক্টোবর ২০২৪

মিরাজ সাকিবের জায়গা নেবেন কয়েক বছরে: শান্ত

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলতে চান সাকিব আল হাসান। কিন্তু নিরাপত্তা ইস্যুতে শেষ পর্যন্ত তার টেস্ট ক্যারিয়ার শেষ হলো। অনেকেই মনে করছেন, সাকিবের বিদায় বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধাক্কা।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, সাকিবের বিকল্প হিসেবে মেহেদী হাসান মিরাজকে দেখছেন তিনি। শান্ত বলেন, এ মুহূর্তে সাকিবের মতো খেলোয়াড় নেই। তবে মিরাজ ভালো বিকল্প হতে পারে।

মিরাজের সাম্প্রতিক পারফরম্যান্স প্রশংসনীয়। শান্ত আশা করেন, কয়েক বছরের মধ্যে মিরাজ সাকিবের জায়গা নিতে পারবে।

সাকিবের অনুপস্থিতিতে দলকে নতুনভাবে সাজাতে হবে। শান্ত বলেন, অভিজ্ঞ খেলোয়াড়দের অভাব অনুভব হবে। নতুনদের দায়িত্ব নিতে হবে।

তিনি প্রত্যাশা করেন, খেলোয়াড়রা নিজেদের দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নেয়ার প্র্যাকটিস করবে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের