Apan Desh | আপন দেশ

ঢাকায় আসছে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০২৪

ঢাকায় আসছে দক্ষিণ আফ্রিকা

ফাইল ছবি

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে সাউথ আফ্রিকা। আসন্ন এ সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী ১৬ অক্টোবর সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখার কথা রয়েছে প্রোটিয়াদের।

আগামী ২১ অক্টোবর থেকে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজ শেষে ৩ নভেম্বর দেশে ফিরে যাবেন প্রোটিয়া ক্রিকেটাররা।

সিরিজটি চূড়ান্ত করার আগে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসেছিলেন ক্রিকেট সাউথ আফ্রিকার চার সদস্যের পর্যবেক্ষক দল। সেখানে ছিলেন সাউথ আফ্রিকার ক্রিকেট অপারেশন্স ম্যানেজার, সাউথ আফ্রিকা দলের সিকিউরিটি ম্যানেজার, নিরাপত্তা পরামর্শক ও প্রোটিয়া ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি।

বিদেশি দলগুলোর সফরের আগে এমন প্রতিনিধি দলের সফর নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে সঙ্গে শঙ্কায় পড়েছিল সাউথ আফ্রিকা দলের বনাগ্লাদেশ সফরটিও।

যদিও সব শঙ্কা উড়িয়ে বাংলাদেশে আসছে প্রোটিয়ারা। বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণের সময় ড্রেসিংরুম, মাঠ, ইনডোর অনুশীলনের সুযোগ-সুবিধা ঘুরে দেখেছেন দেশটির প্রতিনিধিরা। সে সঙ্গে বাংলাদেশ আর্মির নিরাপত্তা মহড়াও পর্যবেক্ষণ করতে দেখা গেছে তাদের।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩