Apan Desh | আপন দেশ

ইতালিকে জিততে দেয়নি তুরস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:১২, ৫ জুন ২০২৪

ইতালিকে জিততে দেয়নি তুরস্ক

ছবি : সংগৃহীত

ইউরো চ্যাম্পিয়নশিপের আগে প্রস্তুতিটা ভালো হলো না ইতালির। তুরস্কের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ৪বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

গতকাল ৪ জুন) বোলোনিয়ার রেনাতো স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। ইতালির বিপক্ষে সমানে-সমানে লড়েছে তুরস্ক। বলের নিয়ন্ত্রণ এবং আক্রমণ, সবক্ষেত্রে। গোলের জন্য ইতালিয়ানরা ১১টি আর তুর্কিরা ১০টি শট নিতে পারে। যার মধ্যে দুই দলেরই দুটি করে শট লক্ষ্যে ছিল।

জার্মানিতে আগামী ১৪ জুন শুরু হতে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইতালি আছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া।

যদিও মূল পর্বের লড়াইয়ের আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইতালি। আগামী সোমবার বসনিয়ার মুখোমুখি হবে তারা।

আর নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আগামী মঙ্গলবার পোল্যান্ডের মুখোমুখি হবে তুরস্ক। ইউরোয় ‘এফ’ গ্রুপে তুরস্কের সঙ্গে আছে জর্জিয়া, পর্তুগাল ও চেক রিপাবলিক।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়