Apan Desh | আপন দেশ

ডিজেলের দাম শিগগিরই কমে যাবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:২৭, ৯ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:৫৫, ৯ অক্টোবর ২০২৬

ডিজেলের দাম শিগগিরই কমে যাবে: ট্রাম্প

ছবি : সংগৃহীত

ডিজেলের চড়া দাম নিয়ে খুব দ্রুতই একটি বড় ঘোষণা দেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ডিজেলের দাম খুব শিগগিরই হুড়মুড় করে অনেক কমে যাবে।

শুক্রবার (০৯ অক্টোবর) হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান যাতে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তার ব্যবস্থা তারা করেছেন। খুব দ্রুতই এই সংকটের সমাধান হবে। ফলে জ্বালানির দামও স্বাভাবিক হয়ে আসবে।

আরও পড়ুন <<>> সৌদি বিমানবন্দরে হামলা, নিহত ৩

উল্লেখ্য, বিশ্ববাজারে ডিজেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সম্প্রতি ইউরোপীয় দেশগুলোকে জরুরি ডিজেল মজুত বাজারে ছেড়ে দেয়ার জন্য চাপ সৃষ্টি করেছিল ট্রাম্প প্রশাসন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়