Apan Desh | আপন দেশ

সেন্ট মেরী’স গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ: কলেজ শাখার এক যুগ পূর্তি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:১০, ৯ অক্টোবর ২০২৬

সেন্ট মেরী’স গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ: কলেজ শাখার এক যুগ পূর্তি

ছবি : আপন দেশ

গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট মেরী’স গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ। শিক্ষা ও মানবিক মূল্যবোধে আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়ে এ স্কুল এ অ্যান্ড কলেজটি প্রতিষ্ঠিত হয়।

শুক্রবার (০৯ অক্টোবর) এ কলেজ শাখার ১২ বছর পূর্তি উদযাপিত হয়েছে।

খ্রীস্টযাগ, বর্ণাঢ্য র‌্যালী, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যাগাজিনের মোড়ক উম্মোচন ও নৃত্যনাট্যসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে প্রতিষ্ঠান প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করা হয়।

শুক্রবার সকালে তুমলিয়া গির্জায় ধর্মীয় খ্রীস্টযাগের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী তুমলিয়া মিশন হতে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। অতিথি ও শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে বেলুন উড়িয়ে কলেজ শাখার ১২ বছর পূর্তি উদ্ধোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর দিনব্যাপী প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যনাট্য পরিবেশন করা হয়েছে।

কলেজের প্রভাষক আশরাফী সোহেল খান ও দীপা গরেটি গমেজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেভা. ফাদার আলবিন গমেজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহা ধর্মপ্রদেশের অবসরপ্রাপ্ত আর্চবিশপ কার্ডিয়াল প্যাট্রিক ডি রোজারিও। স্বাগত বক্তব্য রাখেন সেন্ট মেরী’স গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিস্টার বীনা খ্রীস্টিনা রোজারিও।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও এ.টি.এম কামরুল ইসলাম ও অত্র কলেজের অধ্যক্ষ সিস্টার বীনা খ্রীস্টিনা রোজারিও। মঞ্চের সার্বিক তত্বাবধানের দায়িত্বে ছিলেন স্কুল শাখার সহকারী শিক্ষক আনিকা তাসনিম তুবা।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মাষ্টার হুমায়ুন কবির, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর বাক্কু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গাজীপুর জেলা কমিটির আহবায়ক অনিল লিও কস্তা, মেট্রোপলিটান হাউজিং এর ভাইস চেয়ারম্যান ডিউক প্রদীপ রোজারিও, এসএমআরএ সংঘের সুপিরিয়র জেনারেল সিস্টার মেরী শুভ্রা, সেন্ট মেরী’স গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক সিস্টার মেরী জুলিয়ানা, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

আরও পড়ুন <<>> স্কুলছাত্রী তাজমিন হত্যা: সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেফতার

প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে শিক্ষার্থীদের গড়ে তোলাই একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। সেক্ষেত্রে সেন্ট মেরী’স গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কলেজ শাখাটি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রস্তুতি ও সাফল্যের পথে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে।

ইউএনও এ.টি.এম কামরুল ইসলাম বলেন, সময়ের সঙ্গে শিক্ষাব্যবস্থায় নানা পরিবর্তন এসেছে। প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে মানসম্মত শিক্ষার পাশাপাশি সৃজনশীলতা ও নেতৃত্বেরগুণাবলি, সামাজিক দায়িত্ববোধ বিকাশে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ সি. বীনা খ্রীস্টিনা রোজারিও বলেন, ১২ বছরের পথচলা জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এ দীর্ঘ পথচলায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা আমাদের অনপ্রেরণা দিয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের সুশিক্ষিত, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে। শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফল করবে তা আমাদের প্রত্যাশা নয়; তারা যেন ভালো মানুষ হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারে, সেটিই আমাদের বড় লক্ষ্য।

কলেজ শাখার ১২ বছর পূর্তিকে ঘিরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। পরে বিকেলে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নাচ, গান, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন শেষ হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়