Apan Desh | আপন দেশ

ছবি তৈরির সিস্টেমে বড় পরিবর্তন আনল ওপেনএআই

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:১৮, ২৩ ডিসেম্বর ২০২৫

ছবি তৈরির সিস্টেমে বড় পরিবর্তন আনল ওপেনএআই

ছবি তৈরির সিস্টেমে নতুন এক মডেল ও আধুনিক ইন্টারফেইস যোগ করেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। এক ঘোষণায় নিজেদের ‘নতুন প্রধান ছবি তৈরির মডেল’ হিসেবে ‘জিপিটি ইমেজ ১.৫’ চালু করা হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

কোম্পানিটির তথ্যমতে, ব্যবহারকারীদের দেয়া নির্দেশনা মডেলটি আরও ভালোভাবে বুঝতে, নির্দিষ্টভাবে ছবি এডিট ও আগের তুলনায় প্রায় চার গুণ দ্রুত ছবি তৈরি করতে পারবে। ইতোমধ্যে সব ব্যবহারকারীর জন্য এ নতুন মডেলটি পাওয়া যাচ্ছে।

ওপেনএআই জানায়, নতুন মডেলটি ব্যবহারকারীর আসল উদ্দেশ্য আরও ভালোভাবে বুঝতে পারবে, বিশেষ করে আগে থেকে থাকা কোনো ছবি পরিবর্তনের বেলায় তা কার্যকর হবে। এ আপডেটের মাধ্যমে আরও কার্যকর ও দরকারি ছবি এডিট, পোশাক ও চুলের স্টাইল বদলে দেখার বাস্তবসম্মত সুবিধা এবং বিভিন্ন স্টাইলের ফিল্টার ও ধারণাভিত্তিক পরিবর্তন পাবেন ব্যবহারকারীরা। তবে এসব ক্ষেত্রে ছবির মূল ভাব ঠিক থাকবে বলে দাবি করেছে ওপেনএআই।

আরও পড়ুন : পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

এ ছাড়া চ্যাটজিপিটির সাইডবারে ‘ইমেজ’ নামে নতুন এক আলাদা ট্যাব যোগ হবে। সেখানে আগে থেকে তৈরি ফিল্টার, জনপ্রিয় প্রম্পট ও নতুন আইডিয়ার তালিকা পাবেন ব্যবহারকারী। এ নতুন মডেল ও ফিচারগুলোকে বিশেষভাবে ব্যবসা ও কর্পোরেট ব্যবহারের জন্য উপযোগী টুল হিসেবে তুলে ধরেছে ওপেনএআই। বিনিয়োগকারীদের চাপের মধ্যে লাভজনক হওয়ার লক্ষ্যেই এমন উদ্যোগ নিচ্ছে কোম্পানিটি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ