Apan Desh | আপন দেশ

বদলে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:১৪, ৩ মার্চ ২০২৫

বদলে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম

স্যাটেলাইট। ছবি প্রতীকী

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে দেশের একমাত্র এ স্যাটেলাইটটি বাংলাদেশ স্যাটেলাইট-১ হিসেবে পরিচিত হবে।

সোমবার (০৩ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এ অবস্থায় পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন>>>যুক্তরাজ্যের ভিসা আবেদন সহজ করতে এআই চ্যাটবট চালু

এর আগে, উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের