Apan Desh | আপন দেশ

হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখাবে ফেসবুক-ইনস্টাগ্রামও

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫, ২৮ জানুয়ারি ২০২৫

হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখাবে ফেসবুক-ইনস্টাগ্রামও

হোয়াটসঅ্যাপে দেয়া স্ট্যাটাস চাইলে নিজেদের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি পোস্ট করা যাবে। এর ফলে আলাদা করে ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে নতুন স্ট্যাটাস পোস্ট করতে হবে না। হোয়াটসঅ্যাপের সঙ্গে ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্ট যুক্তের নতুন এ সুবিধা চালু হলে মিলবে এ সুযোগ। 

নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকলেও অনুসরণ করা ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসগুলো ইনস্টাগ্রাম ও ফেসবুকে দেখা যাবে। এর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাও নিজেদের বিভিন্ন স্ট্যাটাস বর্তমানের তুলনায় বেশিসংখ্যক ব্যক্তিকে দেখানোর সুযোগ পাবেন।

মেটা জানাচ্ছে, নতুন এ সুবিধা চালুর জন্য মেটার অ্যাকাউন্ট সেন্টারের সঙ্গে হোয়াটসঅ্যাপের লিংক সংযুক্ত করার কাজ চলছে। এ কার্যক্রম শেষ হলে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সরাসরি ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট করা যাবে। তবে এ সুবিধা চালু বা বন্ধের সুযোগও মিলবে। আগামী কয়েক মাসের মধ্যে এ সুবিধা চালু হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ