Apan Desh | আপন দেশ

‘পরিবার-ব্যবস্থা খানখান হবে আফসোসে করেও লাভ হবে না’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১১:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:১৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

‘পরিবার-ব্যবস্থা খানখান হবে আফসোসে করেও লাভ হবে না’

১৪ ফেব্রুয়ারি তরুণ প্রজন্মের ভালোবাসা দিবস উদযাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ও আলোচক শায়খ আহমাদুল্লাহ। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। এর সঙ্গে তিনি একটি শিক্ষণীয় ভিডিও জুড়ে দেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দেয়া পোরেস্ট জনপ্রিয় এ ইসলামী বক্তা লেখেন, ১৪ ফেব্রুয়ারি উদযাপনের আগে একবার ভাবুন। এ দিবসকে ডাস্টবিনে ফেলুন।

এর আগে ১০ ফেব্রুয়ারি দেয়া এক পোস্টে তিনি লেখেন, ফেব্রুয়ারি মাস অন্যায়ের বিরুদ্ধে উজ্জীবিত হওয়ার মাস। শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মাস। এ মাসে আত্মত্যাগকারী আবদুস সালাম, আবদুল জব্বার, শফিউর রহমানরা আমাদেরকে সে শিক্ষাই দেয়। অথচ খুব ধীরে ধীরে, সুকৌশলে, এক শ্রেণির মিডিয়া ও মুনাফালোভীরা নিজেদের স্বার্থে আমাদের প্রেরণার মাসটাকে নোংরামির মাসে পরিণত করেছে।

তিনি বলেন, আমাদের শৈশব-কৈশোরের ফেব্রুয়ারি ছিল সাহস ও ঘুরে দাঁড়াবার শক্তিতে প্রত্যুজ্জ্বল। বর্তমান প্রজন্মের কাছে ফেব্রুয়ারি মানেই অবৈধ সম্পর্কের ছড়াছড়ি। যেসব তরুণ-তরুণী এ নষ্ট স্রোতে গা ভাসাচ্ছে, তারা বুঝতেও পারছে না তারা এক নাচের পুতুল। তাদেরকে ব্যবহার করা হচ্ছে সুগভীর এক বাণিজ্যিক প্রকল্প ও শালীনতা ধ্বংসের ষড়যন্ত্রে।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রকৃত চেতনা ফিরিয়ে আনার এবং তরুণ্য-বিধ্বংসী সকল নোংরা আয়োজনের বিরুদ্ধে এখনই যদি আমরা সজাগ না হই, তবে পশ্চিমাদের মতো আমাদের পরিবার-ব্যবস্থাও ভেঙে খানখান হয়ে যাবে। তখন শত আফসোস করেও কোনো লাভ হবে না।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ