Apan Desh | আপন দেশ

বিএনপির অভিযোগ মিথ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২১, ২৩ জুলাই ২০২৩

বিএনপির অভিযোগ মিথ্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির অভিযোগ মিথ্যা। বিনা অপরাধে কাউকে আটকও করা হচ্ছে না বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২৩ জুলাই) সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্রাব) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিএনপির কোনো কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির অভিযোগ মিথ্যা। বিনা অপরাধে কাউকে আটকও করা হচ্ছে না। রাজনৈতিক টর্চার নয়, রাজনৈতিক চর্চার কথাই প্রধানমন্ত্রী সব সময় বলছেন। রাজনৈতিক কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিচ্ছে না। বরং কর্মসূচির নামে আগুন ও ভাঙচুরের ঘটনায় ধৈর্যের পরিচয় দিচ্ছে।

আরও পড়ুন: আওয়ামী লীগের বর্ধিত সভার তারিখ পেছালো

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপির কার্যকলাপে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণ বিএনপিকে ভোট দেবে না জেনেই তারা আন্দোলন করে যাচ্ছে। তবে, যারা জনদুর্ভোগ সৃষ্টি করবে, আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর।

বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, এ পর্যন্ত তাদের যাদের গ্রেফতার করা হয়েছে সবার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তারা কোনো না কোনো মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ কারণে পুলিশ তাদের গ্রেফতার করছে।

এ সময় বিএনপির সমাবেশে মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে দেয়ার অভিযোগটি বানোয়াট বলেও জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, ক্র্যাব সেক্রেটারি মামুনুর রশিদ, র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন, হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি এ কে এম শাহাবুদ্দিন খান, ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীসহ অনেকেই।

আপন দেশ/জেডআই
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়