ছবি: আপন দেশ
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতিবছর ০৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তবে চলতি বছর শনিবার (০৭ নভেম্বর) হওয়ায় সরকারি চাকরিজীবীরা বাড়তি ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন না।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব ওয়ালীউল দামান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিবছর ০৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে। তবে চলতি বছর দিনটি শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতিরিক্ত ছুটির সুযোগ থাকছে না।
আরও পড়ুন <> সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিকদের বৈঠক
এর আগে গত ০৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে ০৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
সরকারের এ সিদ্ধান্তের ফলে এখন থেকে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে এবং দিনটিতে সরকারি সাধারণ ছুটি থাকবে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































