ছবি : আপন দেশ
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন তিনি। সেখানে তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে।
এ সফরের আগে রাষ্ট্রপতিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা।
বাবার এ সফর ঘিরে নিজের উচ্ছ্বাস ও অনুভূতির কথা প্রকাশ করে তিনি স্পষ্ট জানিয়েছেন, রাষ্ট্রীয় পদের চেয়েও তার কাছে বাবার পরিচয়ই সবার ওপরে।
রোববার (০৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে ড. শামারুহ মির্জা লিখেছেন, আজ আব্বু ঠাকুরগাঁও যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি। ঠাকুরগাঁওয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।
আরও পড়ুন: আজ ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
নিজের পরিবারের সঙ্গে ঠাকুরগাঁওয়ের মানুষের গভীর সম্পর্কের কথা তুলে ধরার পাশাপাশি সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে কথোপকথনের স্মৃতিও শেয়ার করেন তিনি।
তিনি লেখেন, কদিন আগে এক রিপোর্টার আমাকে জিজ্ঞেস করলেন, হাউ ডু ইউ ফিল, অ্যাজ এ প্রেসিডেন্টস ডটার? আমি বললাম, প্রেসিডেন্ট অর নট, হি ইজ অলওয়েজ মাই আব্বু, মাই হিরো!
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































