ছবি : আপন দেশ
বিরোধীদলকে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানে জাতীয় সংসদে পরামর্শ দিন। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট আন্তর্জাতিক যুদ্ধ ও বিগত সরকারের ভুল পরিকল্পনার জন্য হয়েছে।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) শিল্পকলা অ্যাকাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় রাজনৈতিক দলের আন্দোলন, বিক্ষোভ, লং মার্চ করার অধিকার রয়েছে।
আরও পড়ুন: হামের বিশেষ টিকা ক্যাম্পেইনের সময় জানালেন স্বাস্থ্যমন্ত্রী
তিনি আরও বলেন, আমেরিকা-ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে বর্তমানে দেশে গ্যাস-বিদ্যুতের সংকট হচ্ছে।
অনুষ্ঠানে সড়ক ও রেলপথমন্ত্রী হাবিবুর রশিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































