Apan Desh | আপন দেশ

হামের বিশেষ টিকা ক্যাম্পেইনের সময় জানালেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৮, ৪ সেপ্টেম্বর ২০২৬

হামের বিশেষ টিকা ক্যাম্পেইনের সময় জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ছবি : আপন দেশ

চলতি মাসের শেষের দিকে সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। 

তিনি বলেছেন, বর্তমানে টিকা না নেয়া শিশুরাই বেশি হামে আক্রান্ত হচ্ছে। এ কারণে চলতি মাসে আবারও বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু করা হবে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় হামের প্রকোপ কমাতে দেশের প্রত্যন্ত অঞ্চলেও টিকা কার্যক্রম চালু রাখার আশ্বাস দেন তিনি। হাসপাতাল পরিদর্শনে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

আরও পড়ুন: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি-পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ: কৃষিমন্ত্রী

বিএনপি ক্ষমতা গ্রহণের পর দেশের হাসপাতালগুলোতে সেবার মান উন্নত হয়েছে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সুরক্ষা আইন প্রণয়নে কাজ করছে সরকার।

সারা দেশে চিকিৎসক ও নার্সের সংকট কমাতে আগামী তিন মাসের মধ্যেই বড় পরিসরে নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়