Apan Desh | আপন দেশ

ব্যয় বেড়েছে জামায়াতের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:৩৭, ৩০ জুলাই ২০২৬

ব্যয় বেড়েছে জামায়াতের

ফাইল ছবি, আপন দেশ

রাজনৈতিক দল হিসেবে ২০২৫ সালে আয়ের চেয়ে ২৩ লাখ ৬২ হাজার ৭৯৫ টাকা বেশি ব্যয় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়া দলটির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

ওই বছর জামায়াতে ইসলামীর আয় ছিল ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা, ব্যয় ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা। গত বছরে দলটির আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ কিছুটা বেশি ছিল। তবে বছরের শেষে সমাপনী স্থিতি হিসেবে মোট ১৫ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৪২৮ টাকা সংরক্ষিত রয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিবের কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দেয় জামায়াতে ইসলামী। 

আরও পড়ুন<<>>সরকার সন্ত্রাসের পথে হাঁটলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে: নাহিদ ইসলাম

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে জানা যায়, বছরের (২০২৫) শুরুতে জামায়াতে ইসলামীর প্রারম্ভিক জের ছিল ১৫ কোটি ৭৩ লাখ ৭ হাজার ২২৩ টাকা। পরবর্তীতে দলটি বিভিন্ন খাত থেকে মোট আয় করেছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। এতে প্রারম্ভিক জের ও প্রাপ্ত আয় মিলিয়ে জামায়াতের মোট ফান্ডের পরিমাণ দাঁড়ায় ৩৯ কোটি ৪১ লাখ ৩১ হাজার ৩৬২ টাকা।

একই সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও আনুষঙ্গিক পরিচালন খাতে জামায়াতে ইসলামীর মোট ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা। যা ওই বছরের অর্জিত মোট আয়ের চেয়ে ২৩ লাখ ৬২ লাখ ৭৯৫ টাকা বেশি।

তবে বছর শেষে প্রারম্ভিক জেরে রক্ষিত অর্থের সুবাদে দলটির সার্বিক আর্থিক স্থিতি ইতিবাচক রয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, সমাপনী স্থিতি হিসেবে বর্তমানে দলটির হাতে নগদ রয়েছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা। এছাড়াও বিভিন্ন ব্যাংকে গচ্ছিত আছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা। অর্থাৎ নগদ ও ব্যাংক মিলিয়ে দলটির মোট সমাপনী স্থিতির পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৪২৮ টাকা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়