Apan Desh | আপন দেশ

সরকার সন্ত্রাসের পথে হাঁটলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে: নাহিদ ইসলাম

সিলেটে প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:০০, ৩০ জুলাই ২০২৬

আপডেট: ১৯:০৩, ৩০ জুলাই ২০২৬

সরকার সন্ত্রাসের পথে হাঁটলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম, আপন দেশ

সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণও প্রতিরোধের পথে হাঁটবে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 

তিনি বলেন, আমরা গোলাপগঞ্জে যাব, দেখি এ সরকারের কত সন্ত্রাসী আছে। তারা আমাদের কতটা প্রতিরোধ করতে পারে, সেটাও দেখা যাবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগের পর তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

নাহিদ ইসলাম বলেন, সন্ত্রাস মোকাবিলায় শুধু ১১ দল নয়, দেশের ছাত্র-জনতা এবং সব গণতান্ত্রিক রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। হবিগঞ্জ থেকে গোলাপগঞ্জ পর্যন্ত সাম্প্রতিক ঘটনাগুলোতে সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মোচিত হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, গণরায়, সংস্কার, বিচার ও জনগণের অধিকারের পক্ষে এনসিপির কর্মসূচি অব্যাহত থাকবে। 

আরও পড়ুন<<>>ভোল পাল্টে সবাই এখন জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল

এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়ির কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

ঘটনার বিষয়ে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার সময় পাশ থেকে কেউ ঢিল ছুড়ে মারায় সারজিস আলমের গাড়ির কাচ ভেঙে যায়। তার দাবি, এটিকে গাড়িবহরে হামলা বলার মতো তথ্য পুলিশের কাছে নেই। কেউ আহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে তাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় কয়েকজন নেতাকর্মী আহত হন এবং একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এনসিপির দাবি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ওই হামলা চালিয়েছিলেন।


আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়