Apan Desh | আপন দেশ

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৪৪ শাখার কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৩, ১৯ জুলাই ২০২৬

আপডেট: ২১:০৭, ১৯ জুলাই ২০২৬

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৪৪ শাখার কমিটি গঠন

ফাইল ছবি

দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ৪৪টি শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) কমিটিগুলোর অনুমোদন দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শিক্ষার্থীদের অধিকার আদায়, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল করতেই এসব কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

যেসব বিশ্ববিদ্যালয় শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে সেগুলো হলো— নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস, গণ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, সাউথইস্ট ইউনিভার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, সোনারগাঁও ইউনিভার্সিটি এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব স্কলার্স, এশিয়ান ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, সিটি ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি, হামদার্দ ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, রবীন্দ্র মৈত্রী ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম, আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ব্র্যাক ইউনিভার্সিটি।

আরও পড়ুন <<>> এক বছরে বিএনপির ব্যয় বেড়েছে ৩ গুণ

এছাড়া ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ছাত্রদলের আংশিক কমিটিও অনুমোদন দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটিগুলো সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সক্রিয় থাকবে। এসব কমিটির মাধ্যমে সারাদেশে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়