Apan Desh | আপন দেশ

ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার আহবান রিজভীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:২৭, ৩ জুলাই ২০২৬

আপডেট: ২১:২৭, ৩ জুলাই ২০২৬

ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার আহবান রিজভীর

রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

শুক্রবার (০৩ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল তার স্বাক্ষর জাল করে ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি জানান, ফেসবুকে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি তার স্বাক্ষরে বিএনপির দফতর থেকে কোনো গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণ বানোয়াট ও ভুয়া।

আরও পড়ুন <<>> রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন: মির্জা ফখরুল

রিজভী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: