Apan Desh | আপন দেশ

হাসপাতালে ভর্তি বিএনপির নেতা নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৩, ১ জুলাই ২০২৬

হাসপাতালে ভর্তি বিএনপির নেতা নজরুল ইসলাম খান

নজরুল ইসলাম খান। ফাইল ছবি

হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। শারীরিক অসুস্থতার কারণে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (০১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন নজরুল ইসলাম খান। পরে ৩০ জুন (মঙ্গলবার) তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার দুপুরে হাসপাতালে তাকে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এসময় তার সঙ্গে ছিলেন শায়রুল কবির খান।

আরও পড়ুন <<>> বাজেটে সন্তুষ্ট নয় বিরোধী দল

তিনি জানান, শিমুল বিশ্বাস চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকরা নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আপাতত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের হাসপাতালে ভিড় না করতে বলেছেন। তার সঙ্গে সাক্ষাৎ থেকে বিরত থাকার অনুরোধও জানিয়েছেন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়