Apan Desh | আপন দেশ

আ’লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভের ডাক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:৩০, ২২ জুন ২০২৬

আ’লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভের ডাক

ফাইল ছবি, আপন দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাতে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২২ জুন) এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দীনা স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে সংগঠনের সব জেলা ও মহানগর শাখাকে আগামী ২৩ জুন বিকেল ৫টায় নিজ নিজ জেলা শহর ও মহানগর এলাকায় বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেয়া হলো।

এতে আরও বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে একযোগে এ কর্মসূচি পালন করা হবে। জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীদের সর্বাত্মকভাবে কর্মসূচি সফল করার নির্দেশ দেয়া হয়েছে। 

আরও পড়ুন<<>>অপতৎপরতা মোকাবিলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিপি নেতারা জানান, দেশের বিভিন্ন সময়ে সংঘটিত গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করতেই এ আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তারা দাবি করেন, এসব ঘটনার ন্যায়বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

দলের পক্ষ থেকে বলা হয়, গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে তারা আপসহীন অবস্থানে রয়েছে। জনগণের ন্যায্য দাবি আদায়ে রাজপথের কর্মসূচি চালিয়ে যাবে।

প্রসঙ্গত, ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৩ জুন বিকেল ৫টায় দেশের প্রতিটি জেলা ও মহানগর শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch