Apan Desh | আপন দেশ

অপতৎপরতা মোকাবিলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:৩৩, ২২ জুন ২০২৬

অপতৎপরতা মোকাবিলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

সোমবার (২২ জুন) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জেলায় তারা মিছিল-মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে। আমাদের মনে হয়েছে, তারা একটি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিবেচনায় সমস্ত বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ারের’ আওতায় ঢাকা  মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন, গাজীপুর মেট্রোপলিটন, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনা সদস্য মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে।

পুলিশের প্রতি আস্থাহীনতার কোনো বিষয় নেই উল্লেখ করে তিনি বলেন, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় মাঝে-মধ্যে বিজিবি, সেনাবাহিনী মোতায়েন হয়, এটি রুটিন ওয়ার্ক। গত ১৫ তারিখ সারা দেশ থেকে সেনা সদস্য প্রত্যাহার করা হয়েছে। তারা প্রায় দেড় বছর ধরে মাঠে ছিল। নির্বাচিত সরকার আসার পর তাদের মাঠ থেকে প্রত্যাহার করা হয়েছে। এখন কয়েকটি জায়গায় তাদের মোতায়েন করা হচ্ছে, সেটার সঙ্গে ওই পরিস্থিতির কোনো মিল নেই। 

আরও পড়ুন<<>>ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব জায়গায় সেনা মোতায়েন করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কোনো কোনো মহল অপতৎপরতায় লিপ্ত আছে। সেজন্য সতর্ক থাকার অংশ হিসেবে এ সিদ্ধান্ত। এ সময় সত্যিকার তথ্য-রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যাবে বিগত যেকোনো সময়ের তুলনায় মাস ও বছরওয়ারী অপরাধচিত্র এ সময় অনেক কম।

জামায়াতসহ ১১ দলের সমাবেশ বিষয়ে তিনি বলেন, বিরোধী দল ১১ দলের ব্যানারে সমাবেশ করছে, এতে গণতন্ত্র বিকশিত হচ্ছে। তারা তাদের কথা বলবে, তাদের সে স্বাধীনতা আছে। আমরাও আমাদের কথা মাঠে বলব।

হিন্দু ধর্মাবলম্বীর নেতাদের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, পূজা উদ্‌যাপনের নেতারা সাক্ষাৎ করতে এসেছিলেন। হিন্দু ধর্মাবলম্বীদের দাবি-দাওয়া নিয়ে তারা কথা বলেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে সহযোগিতা চেয়েছি।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch