ফাইল ছবি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (০৭ জুন) রাতে হঠাৎ অসুস্থতা বোধ করলে প্রবীণ রাজনীতিবিদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক ভর্তির পরামর্শ দিলে তাকে হাসপাতালের সিসিউতে নেয়া হয়।
সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, মুজাহিদুল ইসলাম সেলিমের ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে রাত ১০টার দিকে বারডেম হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক সেলিম ভাইকে ভর্তি করার পরামর্শ দেন।
আরও পড়ুন<<>>বিএনপির ‘ভুয়া কমিটি’ নিয়ে সতর্কবার্তা
মুক্তিযোদ্ধা সেলিম মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনীর কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন।
স্বাধীনতাত্তোর বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রথম সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন তিনি। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরে সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
১৯৮০ সালে কমিউনিস্ট পার্টির তৃতীয় কংগ্রেসে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন সেলিম। নব্বইয়ের দশকে শুরুর দিক থেকে তিনি সিপিবির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১২ সালে পার্টির দশম কংগ্রেসে সভাপতি নির্বাচিত হন। রাজনৈতিক কারণে প্রায় আট বছর কারাবরণ ও আত্মগোপনে ছিলেন এ নেতা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































