ছবি: আপন দেশ
বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (০৯ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি কেআইবি মিলনায়তনে পৌঁছান।
দলীয় সূত্র জানায়, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আয়োজিত এ সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজনৈতিক কৌশল এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন <<>> চীনকে ‘ধন্যবাদ জানাতে’ বিএনপির নৈশভোজ
সকাল থেকেই সভাস্থলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভিড় দেখা যায়। দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ।
সভায় বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন বলেও জানা গেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































