ছবি: সংগৃহীত
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৫ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক জানান। ঘটনায় গভীর দুঃখ প্রকাশের পাশাপাশি উদ্বেগও তুলে ধরেন তিনি।
বার্তায় বলা হয়, ফেরিতে ওঠার সময় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি বাস নদীতে পড়ে যায়। এখনও অনেক যাত্রীর কোনো খোঁজ না পাওয়ায় দেশজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও অমনোযোগিতার কারণে এমন দুর্ঘটনা ঘটছে। আগে থেকে সতর্ক থাকলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব ছিল।
আরও পড়ুন <<>> মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
তিনি দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদারের আহবান জানান। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানান। দুর্ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথাও উল্লেখ করেন।
এ ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন তিনি। তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা জানান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































