Apan Desh | আপন দেশ

দেশবাসীর উদ্দেশ্য তারেক রহমানের নির্বাচনী অডিও বার্তা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩২, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৩৫, ১১ ফেব্রুয়ারি ২০২৬

দেশবাসীর উদ্দেশ্য তারেক রহমানের নির্বাচনী অডিও বার্তা

তারেক রহমান

আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠে নতুন মাত্রা যোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। তিনি সরাসরি দেশবাসীর মোবাইল ফোনে অডিও বার্তার মাধ্যমে ভোট ও সমর্থন প্রার্থনা করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দেশের অসংখ্য মানুষের মোবাইল ফোনে এ বিশেষ অডিও বার্তাটি পৌঁছায়। বার্তায় তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেয়ার জন্য সবার প্রতি উদাত্ত আহবান জানান। 

বার্তার শুরুতেই তারেক রহমান দেশবাসীকে সালাম জানিয়ে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট, দোয়া ও সমর্থন কামনা করেন। এরপর তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যক্ত করেন।

এ অডিও বার্তায় তারেক রহমান জনগণের প্রতি তার দীর্ঘদিনের দায়বদ্ধতার কথা উল্লেখ করে বলেন, তিনি অতীতেও সাধারণ মানুষের পাশে ছিলেন, ভবিষ্যতেও ইনশাআল্লাহ তাদের সঙ্গে থাকবেন।

বার্তার শেষে তিনি বিএনপির স্লোগান তুলে ধরে বলেন, করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।

তারেক রহমানের এ অডিও বার্তাটি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সরাসরি জনগণের কাছে পৌঁছানোর এ উদ্যোগটি নির্বাচনী প্রচারণায় এক নতুন মাত্রা যোগ করেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়