Apan Desh | আপন দেশ

এনআইডি সার্ভারের পাসওয়ার্ড শেয়ার করলে শাস্তি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:১৭, ২০ অক্টোবর ২০২৬

এনআইডি সার্ভারের পাসওয়ার্ড শেয়ার করলে শাস্তি

ফাইল ছবি, আপন দেশ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের ইউজার আইডি ও পাসওয়ার্ড কারো সঙ্গে শেয়ার করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জানাগেছে, সার্ভারের পাসওয়ার্ড বিভিন্ন ফটোকপির দোকানেও মিলছে এমন তথ্য জানার পর এমন হুঁশিয়ারি দিয়েছে কমিশন। 

আরও পড়ুন<<>>অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, মদসহ আটক ৮৪

ইসি সচিব আখতার আহমেদ এক চিঠিতে কর্মকর্তাদের বলেছেন, জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত কার্যক্রমে ব্যবহৃত User ID ও Password কারও সঙ্গে শেয়ার করা যাবে না।

এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায় নিতে হবে মর্মে নির্দেশনা জারি করতে হবে।
এছাড়া জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম গতিশিল করার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পুনরায় সংশোধনের প্রস্তাব উপস্থাপন করতে হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়