Apan Desh | আপন দেশ

দীর্ঘদিন পর রাজনৈতিক মঞ্চে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৭, ১৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:৫৯, ১৯ অক্টোবর ২০২৬

দীর্ঘদিন পর রাজনৈতিক মঞ্চে মির্জা আব্বাস

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

দীর্ঘ বিরতির পর আবারও রাজনৈতিক মঞ্চে দেখা গেল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের এমপি মির্জা আব্বাসকে।

সোমবার (১৯ অক্টোবর) জুলাই স্মৃতিস্তম্ভ ও ওসমানী উদ্যানের আধুনিকায়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। প্রথমে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসার পর তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। 

আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রীকে বুঝতে পারাই মন্ত্রিত্ব রক্ষার চাবিকাঠি, ঝুঁকিতে আরও দুই মন্ত্রী

দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে চলতি বছরের ০২ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।  পরদিন, ৩ সেপ্টেম্বর, হুইলচেয়ারে করে জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেন তিনি।

সংসদ অধিবেশনে যোগ দিলেও এরপর তাকে কোনো রাজনৈতিক অনুষ্ঠানে দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে তার উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে তার অনুসারীদের মধ্যেও আশার সঞ্চার হয়েছে। 

আপনদেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়