Apan Desh | আপন দেশ

সিংড়ায় ১৮ বছর ধরে দুর্গাপূজায় বিনামূল্যে চিকিৎসা প্রদান

নাটোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৪, ২০ অক্টোবর ২০২৬

সিংড়ায় ১৮ বছর ধরে দুর্গাপূজায় বিনামূল্যে চিকিৎসা প্রদান

ছবি: আপন দেশ

নাটোরের সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১৮ বছর ধরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করে আসছে দমদমা দত্তপাড়া দুর্গা মন্দির কমিটি। এ বছরও প্রায় ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়ার পাশাপাশি প্রায় ৫ লাখ টাকার ওষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে সিংড়া পৌর শহরের দমদমা দত্তপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শান্তনু কুমার সাহার সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. বর্ণালী তালুকদার, ডা. রাজেশ কুমার, ডা. ইতি রানী, ডা. রওশনারা প্রমুখ। 

আরও পড়ুন<<>>বোদায় ৯৬ পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি

উদ্যোক্তা ডা. শান্তনু কুমার সাহা বলেন, প্রতিবছর শারদীয় দুর্গাপূজার নবমী তিথিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। গত ১৮ বছর ধরে ধারাবাহিকভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে। এ ক্যাম্পে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

তিনি আরও বলেন, চিকিৎসাসেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে চান তারা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়