Apan Desh | আপন দেশ

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৫৮

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৬, ২০ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৫৮

ফাইল ছবি, আপন দেশ

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম রেঞ্জ।

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৯৭ জন, পূর্ববর্তী মামলায় ৬৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৪ জন, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৮ জন, গ্রেফতারি পরোয়ানামূলে ৯০ জন এবং সাজা পরোয়ানামূলে ১৮ জন রয়েছেন।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে মাদক মামলায় ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১ জন মাদক বহনকারী ও ৩৭ জন মাদকসেবী রয়েছেন। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪০ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৭৮ জনকে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন<<>>সিংড়ায় ১৮ বছর ধরে দুর্গাপূজায় বিনামূল্যে চিকিৎসা প্রদান

অভিযানে ৪ হাজার ৫৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৩ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদ, ৫৯ কেজি ৩২০ গ্রাম গাঁজা, ৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে।

এ সময় ৩৩টি মাদক মামলা দায়ের করা হয়। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯ জনকে কারাদণ্ড এবং মোট ১ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে ৩ জন ও চাঁদপুরে ৩ জন, কুমিল্লায় ২ জন, নোয়াখালীতে ২ জন, লক্ষ্মীপুরে ১ জন এবং খাগড়াছড়িতে ৩ জন রয়েছেন।

জনস্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়