Apan Desh | আপন দেশ

প্রার্থিতা ফিরে পেলেন হুম্মাম কাদের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৯, ১৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:২০, ১৫ জানুয়ারি ২০২৬

প্রার্থিতা ফিরে পেলেন হুম্মাম কাদের

চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিলের শুনানিতে ইসির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ শুনানি বিকেল ৫টা পর্যন্ত চলেছে বলে জানিয়েছে ইসি।

প্রার্থিতা ফিরে পেয়ে হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে দেয়া সিআইবি প্রতিবেদনের ওপর আদালতের স্থগিতাদেশ (স্টে অর্ডার) রয়েছে। সে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বাধীন কমিশন প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে। এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়