Apan Desh | আপন দেশ

দাদির সমাধির সামনে দীর্ঘ মোনাজাত জাইমা রহমানের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:১৫, ২ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৩৮, ২ জানুয়ারি ২০২৬

দাদির সমাধির সামনে দীর্ঘ মোনাজাত জাইমা রহমানের

ছবি : আপন দেশ

দিন দুই আগে ইতিহাসের বৃহত্তম জানাজায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিরবিদায় জানিয়েছেন লাখ লাখ মানুষ। পরে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে তাকে সমাহিত করা হয়েছে। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন জাইমা রহমান। আবারও প্রিয় দাদির সমাধিতে আসলেন তিনি।

শুক্রবার (০২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত দাদি খালেদা জিয়ার সমাধি জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।

পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে এদিন সকাল সাড়ে দশটার দিকে জাইমা রহমান জিয়া উদ্যানে পৌঁছান। তার সঙ্গে পরিবারের মোট ২০ জন সদস্য ছিলেন। তারা সেখানে দীর্ঘ সময় মোনাজাতে শামিল হন। জিয়ারত শেষে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তারা সেখান থেকে ফিরে যান।

আরও পড়ুন<<>>খালেদা জিয়ায় জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান

কবর জিয়ারতের সময় তাদের স্থির ও শান্ত থাকতে দেখা গেছে। জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়