Apan Desh | আপন দেশ

প্রস্তুত ‘হাসিনার ফাঁসির মঞ্চ’, উদ্বোধন বিকেলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৯, ২৫ জুলাই ২০২৫

প্রস্তুত ‘হাসিনার ফাঁসির মঞ্চ’, উদ্বোধন বিকেলে

ফ্যাসিস্ট, স্বৈরাচার হাসিনার শাসনামলে গুম, খুন থেকে শুরু করে লগি-বৈঠা, শাপলা গণহত্যা, বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও চব্বিশের গণহত্যাসহ সমস্ত অপকর্মের চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাগ্রত জুলাই ও জুলাই ঐক্য। শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হবে। প্রদর্শনীটি চলবে ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট পর্যন্ত।  

প্রদর্শনীর শেষ দিনে (৫ আগস্ট) প্রতীকী ট্রাইব্যুনালের মাধ্যমে প্রতীকী ফাঁসি দেয়া হবে গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনাকে। 

চলমান এ প্রদর্শনীতে রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন প্লাটফর্মে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এদিন দুপরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জুলাই আন্দোলনের সংগঠন জুলাই ঐক্য। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ