Apan Desh | আপন দেশ

শেখ হাসিনা দলের নেতাকর্মীদের ফেলে পালিয়েছেন: নাহিদ

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৫, ৪ জুলাই ২০২৫

শেখ হাসিনা দলের নেতাকর্মীদের ফেলে পালিয়েছেন: নাহিদ

ছাত্র-জনতার গণঅভুত্থ্যানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের ফেলেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (০৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী বাজারে এনসিপির নতুন অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে এ যে গুটিকয়েক মানুষ স্বৈরাচার তৈরি করেছে, ফ্যাসিবাদ তৈরি করেছে—এরাই সব সম্পদের মালিক হয়েছে। ফলে আমাদের এ জমিদারি প্রথা ভেঙে গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন করে যেন কোনো স্বৈরাচার বা চাঁদাবাজ তৈরি না হয়, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। তাদের বিরুদ্ধে কথা বলতে হবে।

এনসিপি আহবায়ক বলেন, একটি দলের মধ্যে কিছু মানুষ লুটপাট করে বিত্তবান ও জুলুমবাজ হয়ে গেছিলেন —তারাই কিন্তু আজকে দেশ ছেড়েছে। এমনকি তারা সকল নেতাকর্মীদের বিপদে ফেলে দেশ ছেড়ে পালিয়েছেন। এটা কোনো দলের নেতা হতে পারে না।

এ সময় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ স্থানীয় এনসিপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু