Apan Desh | আপন দেশ

লোকেশন পাল্টায়নি শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪২, ৮ অক্টোবর ২০২৪

আপডেট: ২০:৪৬, ৮ অক্টোবর ২০২৪

লোকেশন পাল্টায়নি শেখ হাসিনা

ফাইল ছবি

বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিনই ভারতে পালিয়ে যান তিনি। সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। হালসময়ে গুঞ্জন ওঠে ভারতে নাকি স্থায়ী হবেন না শেখ হাসিনা।

রোববার (৬ অক্টোবর)  রাত থেকে নতুন করে গুঞ্জন ছড়ায় শেখ হাসিনা ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন। দেশটির আজমান শহরে তিনি অবস্থান করছেন বলেও চাউর হতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব হয় খবরটি।

তবে সূত্রে বরাত দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতেই অবস্থান করছেন। তিনি দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন, এ খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা।

দিল্লি থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছেন, তিনি গত আটচল্লিশ ঘণ্টায় বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন। তারা প্রত্যেকে নিশ্চিত করেছেন ‘শেখ হাসিনা এখানে গত সপ্তাহে যেভাবে ছিলেন, এ সপ্তাহেও ঠিক একইভাবে আছেন!’ তবে তিনি দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন তা ভারত আনুষ্ঠানিকভাবে কখনোই জানায়নি। কিন্তু সে ‘লোকেশন’ যে গত কয়েকদিনের ভেতরে মোটেও পাল্টায়নি, সে কথা জানানো হয়েছে।

দিল্লির সাউথ ব্লকের একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, পরিস্থিতিতেই আসুন না কেন, শেখ হাসিনা এ মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি। তিনি যদি পরে তৃতীয় কোনো দেশে যানও, সেটা নিয়ে তাদের লুকোছাপা করার তো কোনো কারণ নেই! শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের মতো কোনো দেশে পাড়ি দিয়েছেন, এ খবরকে উপেক্ষা করতে পরামর্শ দিচ্ছেন তারা।

এদিকে সোমবার (৭ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশনকে শেখ হাসিনার ছেলে জয় জানান, শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবরটি সঠিক নয়। তার মা এখনও ভারতেই আছেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩