Apan Desh | আপন দেশ

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৭, ১৪ আগস্ট ২০২৩

আপডেট: ২৩:৩৬, ১৪ আগস্ট ২০২৩

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী আর নেই

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আর নেই।

সোমবার (১৪ আগস্ট)) রাত পৌনে নয়টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ব বিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইস্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ডা. মো. নজরুল ইসলাম এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু হয়েছে।

এছাড়া দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাইদীও ফেসবুক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছন।

এর আগে রোববার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ওই দিন সন্ধ্যায় ঢাকায় পাঠায় কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ।

এর আগে রোববার (১৩ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে তাকে বিএসএমএমইউয়ের ব্লক ডি কার্ডিয়াক সেন্টারে ভর্তি করানো হয়। ওই দিন বিকেল ৫টার দিকে কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় ঢাকায় পাঠায় কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ।

রোববার (১৩ আগস্ট) কারাগার থেকে হাসপাতালে নেয়ার সময় দেলাওয়ার হোসাইন সাঈদী-ছবি সংগৃহীত

উল্লেখ্য, ইতোপূর্বে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর হার্টে পাঁচটি রিং পরানো হয়েছিল। এছাড়া তিনি দীর্ঘ দিন যাবত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। এ ছাড়াও তিনি পায়ের গিড়ায় ব্যথাসহ বার্ধক্যজনিত নানান জটিল রোগে আক্রান্ত। অপরের সাহায্য ছাড়া তিনি একা একা হাঁটা-চলা ও উঠা-বসা কোনোটাই করতে পারছিলেন না।

উল্লেখ্য, ২০১০ সালের ২৯ জুন রাজধানীর শাহীনবাগের বাসা থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয় মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীকে। পরে ওই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, ধর্মান্তর করাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়