ছবি : আপন দেশ
আসন্ন শারদীয় দুর্গাপূজায় সরকারি ছুটি থাকছে ২ দিন। এই ছুটির সঙ্গে মাত্র এক দিনের ছুটি নিতে পারলেই কাটানো যাবে টানা ৫ দিনের ছুটি।
মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর (বুধবার) সাধারণ ছুটি থাকবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) অফিস কার্যক্রম যথারীতি চলবে। তবে কেউ যদি এ দিনটি ছুটি নিতে পারেন, তাহলেই কাটাতে পারবেন টানা পাঁচ দিনের ছুটি। এর পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
আরও পড়ুন: সাগরে আবারও নিম্নচাপ, সব সমুদ্রবন্দরকে সতর্কতা
সরকারি ছুটির দিনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও সাধারণত বন্ধ থাকে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট কোনো শাখা বা বিশেষ সেবা চালু থাকতে পারে। এটিএম, কার্ড ও অনলাইন ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবাগুলো সাধারণত ছুটির দিনেও চালু থাকে।
অন্যদিকে হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহসহ জরুরি ও অত্যাবশ্যকীয় সেবায় নিয়োজিত কর্মীদের ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হতে পারে। গণমাধ্যমসহ কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী কর্মীদের দায়িত্বে থাকতে হয়।
ফলে দুর্গাপূজায় সরকারি ছুটি দুদিন হলেও সব শ্রেণি-পেশার মানুষের জন্য একইভাবে ছুটি কার্যকর হবে না।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































