Apan Desh | আপন দেশ

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২৯, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: তথ্য উপদেষ্টা

ছবি: আপন দেশ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন দেশে এলপি গ্যাসের কোন সংকট নেই।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সরকারের অগ্রগতি কার্যক্রম ও সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

এলপিজি আমদানিকারক ও অপারেটদের বরাত দিয়ে তিনি এ তথ্য দিয়েছেন।

জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তির সহযোগিতা চুক্তি, শান্তিপূর্ণ উপায়ে ব্যবহারে এগিয়ে যাবে।

আরও পড়ুন <> সচিবালয়ে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা বলেন, বিগত সময়ের চেয়ে নৈরাজ্যকর অবস্থা থেকে বেরিয়ে এসেছে সরকার। বর্তমানে আগের তুলনায় সহিংসতা অনেকটাই কমে এসেছে।

তিনি বলেন, সাইবার সুরক্ষা আইন তৈরি হলে অপতথ্য অনেকটাই কমে আসবে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়