Apan Desh | আপন দেশ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না, আবারো বললেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৩, ৩০ এপ্রিল ২০২৩

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না, আবারো বললেন আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আবারো জোর দিয়ে বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন থাকবে। তবে সরকার প্রয়োজনে আগামী নির্বাচনের আগে ডিজিটাল নিরাপত্তা আইন কিছুটা সংশোধন করবে। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে।

রোববার (৩০ এপ্রিল) সকালে গণমাধ্যমকে তিনি এ কথা জানান। এর আগে শনিবার (২৯ এপ্রিল) কসবায় আওয়ামী লীগের জনসভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনের আগেই ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনী আনা হবে।  

খালেদা জিয়াকে বিদেশ না পাঠালে তার জীবন সংকটাপন্ন হবে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ আইনে চলে। আদালত খালেদা জিয়াকে দণ্ড দিয়েছেন। প্রধানমন্ত্রীর মহানুভবতায় শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। আইন অনুযায়ী বিদেশে গিয়ে চিকিৎসার কোনো সুযোগ নেই। এতে আদালত অবমাননা হবে। আমি যতটুকু জানি, তার সামান্য জ্বর হয়েছে। দুদিন হাসপাতালে থাকবেন। তারপর বাসায় চলে যাবেন।

আগামী নির্বাচনের আগে সংলাপসংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন আলোচনার প্রয়োজন নেই। সাংবিধানিকভাবে যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়