ফাইল ছবি
স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় প্রতীকে হবে। সে অনুযায়ী আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত সাধারণ সদস্য ও সাধারণ সদস্য আসনের জন্য প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সরকার নির্বাচন (ইউনিয়ন পরিষদ) পরিষদ নির্বাচন বিধিমালা, ২০২৬-এর সংশোধনীর প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী চেয়ারম্যানদের জন্য ২০টি, সংরক্ষিত আসনে ১০টি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া সাধারণ সদস্য প্রার্থীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২টি প্রতীক।
প্রজ্ঞাপনটি গত ১৭ সেপ্টেম্বর জারি করা হলেও বুধবার (২৩ সেপ্টেম্বর) এটি প্রকাশিত হয়।
আরও পড়ুন <<>> বুকের পাটা থাকলে এখনই আসেন, হাসিনাকে প্রতিমন্ত্রী
কোন পদে থাকছে কী কী প্রতীক
চেয়ারম্যান পদে জন্য বরাদ্দ ২০ প্রতীক: কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবি টেক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।
সাধারণ আসনের বরাদ্দ ১২ প্রতীক: উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব এবং মোরগ।
সংরক্ষিত নারী আসনে সদস্যদের বরাদ্দ ১০ প্রতীক: আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ এবং হেলিকপ্টার।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































