Apan Desh | আপন দেশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

শিগগিরই শুরু হচ্ছে মাদক নির্মূল অভিযান

শিগগিরই শুরু হচ্ছে মাদক নির্মূল অভিযান

মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। খুব শিগগিরই এ বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার বর্তমানে একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ সমস্যা সমাধানে কীভাবে কার্যকর ব্যবস্থা নেয়া যায়, সে বিষয়ে সরকার গবেষণা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, দেশের কিছু অঞ্চলে-বিশেষ করে টেকনাফ, উখিয়া ও কক্সবাজার এলাকায় মানবপাচার প্রকট আকার ধারণ করেছে। মানবপাচার রোধে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সব পয়েন্টে কঠোর নজরদারি ও সুসংগঠিত অভিযান পরিচালনার মাধ্যমে এ অপরাধ দমন করা হবে।

০৪:২৩ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

দশ হাজার পুলিশ নিয়োগ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দশ হাজার পুলিশ নিয়োগ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

খুব শিগগির পুলিশের আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেয়া হবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য দেন। ‘পুলিশের জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করছি’ উল্লেখ করে তিনি আরও বলেন, অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে খুব শিগগির আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে। এর বাইরে এসআই ও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগ নেয়া হবে, সেটা যথা সময়ে পরে জানানো হবে বলে জানান মন্ত্রী। সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পরিকল্পনা নেয়া ও পরিকল্পনা মোতাবেক কাজ সম্পাদনের নির্দেশনা দেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। শিগগির যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে নিয়োগ করা হবে। আপন দেশ/এবি

০৫:৩৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

হাদি হত্যার বিচার-স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে উত্তাল শাহবাগ

হাদি হত্যার বিচার-স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে উত্তাল শাহবাগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক, ক্ষোভ ও প্রতিবাদে উত্তাল রাজধানীর শাহবাগ চত্বর। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধা ৬ টার দিকে ‘হাদি, হাদি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শাহবাগ এলাকা। শাহবাগে জড়ো হওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী, সাধারণ মানুষ হাদির স্মরণে শোকপ্রকাশের পাশাপাশি তার হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। স্লোগান, ব্যানার ও ফেস্টুনে উঠে আসে হাদির সংগ্রামী জীবনের নানান বার্তা।

০৬:০৮ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার

খাগড়াছড়িতে সেনা-পুলিশ আহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর বার্তা

খাগড়াছড়িতে সেনা-পুলিশ আহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর বার্তা

খাগড়াছড়িতে দুষ্কৃতিকারীদের হামলায় স্থানীয় তিন জনের প্রাণহানি হয়েছে। পাশাপাশি সেনা ও পুলিশসহ সাধারণ জনগণ আহতের ঘটনায় অপরাধীদের কোনো ছাড় না দেয়ার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়, তিন পাহাড়ি নিহত ও মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিন জন পুলিশ সদস্যসহ আরও অনেকেন আহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে।   মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ মর্মে আশ্বস্ত করা হয়েছে যে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগির তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না। সে পর্যন্ত সব পক্ষকে ধৈর্য ধারণ। শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

০৮:০৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement